মেহেরপুরে গণপ্রকৌশলী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
মেহেরপুরে গণপ্রকৌশলী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ছবির ক্যাপশন:

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র—সময়ের দাবি’ প্রতিপাদ্যে মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী মোস্তফা কামালের নেতৃত্বে র‍্যালিতে কেন্দ্রীয় আইডিবির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, আইডিইবির সভাপতি আনিসুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহসভাপতি মিজানুর রহমান, শামীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)