চুয়াডাঙ্গায় পৃথক স্থানে গ্লাস ভেঙে দুই শ্রমিক আহত

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে গ্লাস ভেঙে দুই শ্রমিক আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি জানালার গ্লাস ভেঙ্গে জনি ও আরিফুল ইসলাম নামের দুজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় দক্ষিণ পাড়ার নরুল রশিদের ছেলে জনি (৩২) নিউ মার্কেট সংলগ্ন আব্দুল্লাহ টাওয়ারে থাই গ্লাসের কাজ করছিলেন। এসময় হঠাৎ গ্লাস ভেঙ্গে তার হাতের উপর পড়লে সে আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি  করে। অপরদিকে, চুয়াডাঙ্গা ভিমরুল্লায় রাফিদ পোল্ট্রিফিড হ্যাচারীতে আরিফুল ইসলাম (১৭) নামের এক শ্রমিকের পায়ের উপর গ্লাস পড়ে গুরুতর জখম হয়। পরে সেখানকার হিসাবরক্ষক রহমতুল্লাহ ও সহকর্মীরা মিলে সদর হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক ক্ষত বেশী হওয়ায় হাসপাতালে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের পর তাকে ওয়ার্ডে নেওয়া হয়। আরিফুল চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গা ইউনিয়নে ফুলবাড়ি গ্রামের নিয়ামত আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)