আলমডাঙ্গায় খাদ্যে বিষ মিশিয়ে ৫টি ছাগল হত্যা : মামলা

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
আলমডাঙ্গায় খাদ্যে বিষ মিশিয়ে ৫টি ছাগল হত্যা : মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় বেগুন ক্ষেতে ঢুকে গাছ খাওয়ার জের ধরে বিষ দিয়ে হত্যা করা হলো ৫টি ছাগল। বিষক্রিয়ায় মারাত্মক আহত আরো ৬টি ছাগল। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া  গ্রামের মৃত রবজেল মন্ডলের ছেলে শাহাজুল ইসলামের উম্মুক্ত বেগুন ক্ষেতে বিভিন্ন সময় ছাগল ঢুকে বেগুন গাছ ও কড়ি বেগুন খেয়ে ফেলত। এইব্যাপারে শাহাজুল ক্ষেত সুরক্ষার ব্যবস্থা না করে ছাগল মালিকদের ছাগল বেধেঁ রাখার জন্য বলতো এবং আগামীতে বেগুন ক্ষেতে ছাগল এলে তার ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিতো। এরই এক পর্যায়ে গতকাল সে তার বেগুন ক্ষেতের চারপাশে গমের ভুসির সাথে দানা বিষ মিশিয়ে ডুমুরের পাতায় রেখে ছাগলের মৃত্যু ফাঁদ তৈরী করে রাখে। অবলা প্রাণী ছাগল ক্ষেতে প্রবেশ করার সময় বিষ মিশ্রিত ভুসি খেলে ক্ষেতের আইলে ৫টি ছাগলের করুণ মৃত্যু হয়। আরো ৬টি ছাগল মারাত্মক আহত হয়। এগুলোর মধ্যে ৪ টি ছাগলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মৃত ছাগল গুলো মোড়ভাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের ২ টি, মোঃ রবিউল হকের ২টি ও করিমের ১ টি বলে জানা গেছে। এই ব্যপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)