জীবননগরে এক আড়তদারকে জরিমানা

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
জীবননগরে এক আড়তদারকে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল দুপুরে জীবননগর কাঁচাবাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন। এ সময় আড়তদার মোশারফ হোসেনের বিরুদ্ধে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পণ্যের ভাউচার, মূল্য তালিকা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় আড়তদারদের ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)