গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র ছবির ক্যাপশন:

ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজ থেকে ফ্রিজ ক্রয় করে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন মেহেরপুরের গাংনীর রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কলেজছাত্র রাশেদ। গত ২৭ অক্টোবর ডাবল মিলিয়ন অফার চলাকালীন ফ্রিজ কিনে এই পুরস্কার লাভ করেন তিনি। গতকাল সোমবার বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তার হাতে চেক তুলে দেন। রাশেদ গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং কৃষক রফিকুল ইসলামের ছেলে।
গাংনীর ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজের মালিক মাহবুবুল বারী সাজু জানান, রাশেদ ‘এইচ ফাইভ’ মডেলের একটি ফ্রিজ কিনে ডাবল মিলিয়ন অফারে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ওয়ালটনের কর্মকর্তারা তাকে পুরস্কারের চেক তুলে দেন। তিনি আরও জানান, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন। এই অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে, তবে কর্তৃপক্ষ চাইলে সময়সীমা বাড়াতে পারে।
পুরস্কার বিজয়ী রাশেদ জানান, তিনি ২০ লাখ টাকা দিয়ে পড়াশুনার পাশাপাশি জমি কিনে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। পুরস্কার বিতরণ উপলক্ষে এর আগে গাংনী বাজারের ওয়ালটন শোরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)