চুয়াডাঙ্গায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
চুয়াডাঙ্গায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর পরিবার থানায় একটি অভিযোগ করেছে। অভিযুক্ত জহুরুল (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর এলাকার মৃত ইমান আলীর জামাই।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, ওই স্কুলছাত্রীর ছোট ভাই খেলতে খেলতে জহুরুলের বাড়ির ভেতর চলে যায়। পরে ওই স্কুলছাত্রী তার ছোট ভাইকে ডাকতে গেলে জহুরুল তাকে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি জানাজানি হলে জহুরুল পালিয়ে যান।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান সময়ের সমীকরণকে বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। একই সাথে অভিযুক্ত জহুরুলকে আটক করতে কাজ শুরু করেছে পুলিশ। আগামীকাল মঙ্গলবার (আজ) ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)