আলমডাঙ্গায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দিনমজুরের লাশ

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
আলমডাঙ্গায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দিনমজুরের লাশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় নিখেঁাজের ১২ ঘণ্টা পর দোয়ারপাড়া পুকুর থেকে দিনমজুর আবুল হোসেনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, গোবিন্দপুর কাহারপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবুল হোসেন কষ্টে জীবনযাপন করলেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তার মৃগী রোগ ছিল। প্রায়শই অজ্ঞান হয়ে পড়তেন আবুল হোসেন। তিনি ইটভাটাই খোয়া ভাঙ্গা কাজ শেষে গত রোববারের সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খেঁাজাখুঁজি শুরু করে। গতকাল সকাল আটটার দিকে পার্শ্ববর্তী দোয়ারপাড়া এলাকার পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা—পুলিশ লাশ উদ্ধার কললে তার পরিবার শনাক্ত করে।
এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আলমডাঙ্গা থানা—পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করে। দুপুরের পর তার দাফন সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)