উল্টো পথে গাড়ি, রাস্তায় নেমে আটকালেন দুদক চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
উল্টো পথে গাড়ি, রাস্তায় নেমে আটকালেন দুদক চেয়ারম্যান ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে গতকাল বিকেল চারটার দিকে হঠাৎ করেই দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তাঁর উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে। পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি। অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)