ছবির ক্যাপশন:
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদা গোপিনাথপুর গ্রাম থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে কবরস্থান পাড়ার একটি গর্ত থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, দামুড়হুদা জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর কবরস্থান পাড়া থেকে একটি পুত্র নবজাতকের লাশ উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। এলাকাবাসি সূত্রে জানা যায়, গোপিনাথপুর কবরস্থান পাড়ার আশাদুলের বাড়ির পিছনের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। আশাদুলের স্ত্রী রিনা খাতুন সকালে বাড়ির পিছনে গেলে গর্তের পানিতে একটি নবজাতকের ভাসমান লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহ্ জানান, নবজাতকের লাশটি বেওয়ারিশ হিসাবে সনাক্ত করা হয়েছে।
