আলমডাঙ্গায় কেন্দ্রীয় তন্ত্রবায় সমিতির উদ্যোগে তাঁতি সমাবেশ

আপলোড তারিখঃ 2024-11-10 ইং
আলমডাঙ্গায় কেন্দ্রীয় তন্ত্রবায় সমিতির উদ্যোগে তাঁতি সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় কেন্দ্রীয় তন্ত্রবায় সমবায় শিল্প সমিতির লিমিটেডের উদ্যোগে তাঁতি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা হাইরোড়স্থ তাঁতি সমিতি ময়দান প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তুবায় শিল্প সমিতির সভাপতি মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে এম ফারুক ও ফরিদপুর তন্তুবায় সমবায় শিল্প সমিতির সভাপতি এস এম গোলাম সরওয়ার শামীম। মাওলানা আবুল বাশারের কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা শুরু হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী পরিদর্শক শাহারুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, বণিক সমিতির সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতির সাধারণ সম্পাদক নুরনবী সামদানী, তাঁতি সমিতির বিশিষ্ট সদস্য গোলাম রহমান সিঞ্জুল, আবু মুসা, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, কুমারী তন্তুবায় সমিতির সভাপতি হাসেম আলী, এরশাদপুর তাঁতি সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, শেখপাড়া তাঁতি সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ, মতিউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)