দামুড়হুদায় কৃষকের মাল্টা তছরুপের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-10 ইং
দামুড়হুদায় কৃষকের মাল্টা তছরুপের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় কৃষকের মাল্টা বাগান কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা সদরের বেগোপাড়ার মৃত শাহার আলী মন্ডলের ছেলে মো. মনিরুল আলম মুকুলের বড় বোনের নামে দামুড়হুদা পাজার মাঠে জমি রয়েছে। ওই জমিতে ৪ বছর আগে মুকুল মাল্টা বাগান করে। সেখানে ৪০টি মাল্টা গাছ ছিল। গত শুক্রবার দুপুর দেড়টার দিকে মুকুল জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে কে বা কারা তার বাগানের মাল্টা কেটে ফেলে রেখে চলে যায়। এতে তার এক লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)