আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-11-10 ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে মেসার্স মিনারুল স্টোরে অভিযান চালানো হয়। এ সময় মূল্য-তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স মিনারুল স্টোরের স্বত্বাধিকারী মিনারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮,৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আসমানখালি ক্যাম্প পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সজল আহম্মেদ বলেন, একজন ব্যবসায়ীর জন্য প্রতিষ্ঠান পরিষ্কার রাখা, মূল্য-তালিকা প্রদর্শন করা ও মেয়াদ শেষ হওয়া পণ্য নিদিষ্ট স্থানে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পণ্য ক্রয় করার সময় মেয়াদ ও মূল্য দেখে ক্রয় করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)