মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-11-09 ইং
মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমঝুপি ইউনিয়নের আমির আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমঝুপি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সঞ্চালনায় এবং তিরাইল কলেজের অধ্যাপক রাকিবুল ইসলাম মুক্তের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন। এছাড়াও এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)