মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২

আপলোড তারিখঃ 2024-11-09 ইং
মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে (নিয়মিত মামলা) মাদক মামলায় ৫ জন, পুরোনো মামলায় ৩ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন আসামি রয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৭ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৩ আসামি এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আরও ৩ জন আসামি গ্রেপ্তার হয়। মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর এবং জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের গতকালই আদালতে নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)