ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে আগামী ২১ নভেম্বর ৬৪তম বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এত সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। আলোচনা ও প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা আমজাদ, কোষাধ্যক্ষ মোল্লা রকিব উদ্দীন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ ও আসাদুজ্জামান আড়িয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিম, শেখ আব্দুল মমিন, সহ-সাধারণ সম্পাদক রফু উদ্দী, ফরহাদ হোসেন ডাকু প্রমুখ। সভায় ইছালে ছওয়াব উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা এবং সফল আয়োজনের লক্ষ্যে আলোচনা করা হয়।
