মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের স্থাপন

আপলোড তারিখঃ 2024-11-09 ইং
মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের স্থাপন ছবির ক্যাপশন:

মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জীবনা গ্রামের কৃতী সন্তান মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়। মরমী সাধকের যোগ্য উত্তরসূরি চুয়াডাঙ্গা ও সরোজগঞ্জ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রবীণ বাউল সাধক ফকির গোপাল শাহ, আবুল সরকার, সাধক ফকিরের নাতি শিল্পকলা পদকপ্রাপ্ত ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউলসহ এ অঞ্চলের প্রায় অর্ধশত বাউল সাধক, ফকির ভক্ত এবং আশেকানরা উপস্থিত ছিলেন। নিজস্ব অর্থায়নে এবং প্রায় দেড় বিঘা জমির ওপর সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আগত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধক ফকির আবতাব শাহ-এর বড় মেয়ে মনোয়ারা বেগম, মোশারফ সাঁইজি, জহির সাঁইজি, সব্দুল সাঁইজি, নুরু শাহ, সেণ্টু ফকির, ও জীবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কানিজ ফাতেমাসহ অন্যান্য সুধীজনেরা। উল্লেখ্য, মরমী সাধক ফকির আবতাব শাহ বাংলাদেশের টেলিভিশনের লোকসংগীত শিল্পী, ট্যালেন্ট হান্ট টপ টেন সিঙ্গার, শিল্পকলা পদকপ্রাপ্ত ব্যক্তি মনিরুজ্জামান ধীরু বাউলের নানাজি। অনুষ্ঠানের পরিচালনা করেন মোহাম্মদ রিংকু মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)