আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-11-09 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় জামেলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত জামেলা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।

জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর আছড়ে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ‘বেলা ১টার দিকে জামেলা খাতুনকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত জামেলা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)