গাংনীতে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

আপলোড তারিখঃ 2024-11-08 ইং
গাংনীতে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে আবু বক্কর (৬৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই বৃদ্ধের ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে। দুই সন্তানের জনক বৃদ্ধ আবু বক্কর গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি লেবুর ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, আবু বক্কর পরিবারের সদস্যদের ছেড়ে আলাদা ঘর নির্মাণ করে একাই থাকতেন। পাশেই তার ছেলেদের পরিবার থাকলেও তাদের সাথেও তেমন চলাফেরা ছিল না। ধারণা করা যাচ্ছে, আবু বক্কর দুই দিন আগে নিজ ঘরের মধ্যে মারা গেছেন। মরদেহ দুর্গন্ধ ছড়ালে পথচারীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)