মেহেরপুরে অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
মেহেরপুরে অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার মহিলা কলেজ মোড় সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে অর্ধশতাধিক মামলা করা হয়। এর মধ্যে দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং ১২টি মোটরসাইকেলের চালককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

``

মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ‘সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়। অর্ধশতাধিক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এছাড়াও অভিযানে ১২টি গাড়ির মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে মেহেরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম এবং ট্রাফিক পুলিশ অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)