তিতুদহে শহিদ জিয়া শর্টপিচ নাইট ক্রিকেট টুনামের্ন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
তিতুদহে শহিদ জিয়া শর্টপিচ নাইট ক্রিকেট টুনামের্ন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও তিতুদহ স্টোটিং ক্লাবের আয়োজনে শহিদ জিয়া শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় তিতুদহ স্কুলমাঠে প্রধান অতিথি হিসেবে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী খলিলুর রহমান, দর্শনা থানা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমান মুন্না, দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইকলাছুর রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মামুন, পিণ্টু, শুকুর আলী, আলতাফ, আতিয়ার রহমান, সামছদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)