ঝিনাইদহে পর্ণগ্রাফীর গডফাদার জনির জেল

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
ঝিনাইদহে পর্ণগ্রাফীর গডফাদার জনির জেল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জাল সার্টিফিকেট তৈরী ও পর্ণগ্রাফী বিক্রির অপরাধে জনি হোসেন (২৬) নামের এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত জনি হোসেন ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকার আলাউদ্দিনের ছেলে। আদালত সুত্রে জানা যায়, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের একটি দোকানে জাল সার্টিফিকেট তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে জনি হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ সালের ৭ ধারা মোতাবেক ১৫ দিনের কারাদন্ড প্রদাণ করা হয়। এসময় জব্দ করা হয় পর্ণগ্রাফী বোঝায় ৩ টি হার্ডডিস্ক ও ১০ টি পেনড্রাইভ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)