বেগমপুর ইউনিয়ন যুবদলের চা-চক্র ও মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
বেগমপুর ইউনিয়ন যুবদলের চা-চক্র ও মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় বেগমপুর যদুপুর স্কুলমাঠে সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন। প্রধান বক্তা ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোরশেদুর রহমান লিংকন। এছাড়া দর্শনা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস আলী, সোহাগ পারভেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন যুবদল নেতা আরিফ হোসেন, নেহালপুর ইউনিয়ন যুবদল নেতা হাসান, বেগমপুর ইউনিয়ন যুবদল নেতা সামাদ, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে যুবদল নেতৃবৃন্দ বেগমপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আসাবুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সাথে চা-চক্রে মিলিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)