গাংনী ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউলকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
গাংনী ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউলকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউল ইসলামকে (৫০) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত রবিউল উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা। আহত রবিউল ইসলাম জানান, চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না বলেও জানান আহত রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, রবিউল কলেজ গেটের বাইরে আসলেই তরিকুলসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে গালিগালাজ করে ও কিল-ঘুষি মারতে থাকে। এরই এক পর্যায়ে তরিকুল রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে রবিউল রক্তাক্ত জখম হন। খবর পেয়ে কলেজর শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত রবিউল ইসলাম অভিযোগ বলেন, তার সাথে কারো কোনো শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এই হামলা করা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রবিউল ইসলাম কোনো অভিযোগ করবেন না বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)