আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার জেহেলা ইউনিয়নের ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে অঘোরনাথপুর মোড়ে মাদকদ্রব্য (গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট) সেবনরত অবস্থায় তাদের আটক করে। পরে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুফল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার বসু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় ভ্রাম্যমাণ আদালতে জেহালা ইউনিয়নের হৈদরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মাসুমকে (২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ অনুযায়ী ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওয়াপদাপাড়ার আব্বাস শেখের ছেলে আব্বাস শেখকে (২৪) একই ধারায় ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার বসু বলেন, তাদেরকে আইন মোতাবেক শাস্তি প্রদান করা হয়েছে। সার্বিক সহযোগিতায় আলমডাঙ্গা পুলিশ ও জেহালা ফাঁড়ি পুলিশের আইসি এসআই সুফল কুমারসহ সঙ্গীয় ফোর্স সাবিক সহযোগিতা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)