আলমডাঙ্গা শ্রীরামপুরের পরিচিত মুখ রিয়াজ উদ্দিনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-11-07 ইং
আলমডাঙ্গা শ্রীরামপুরের পরিচিত মুখ রিয়াজ উদ্দিনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের পরিচিত সমাজসেবক ও রূপনগর সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজ উদ্দিন জোয়ার্দার (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি সাবেক চেয়ারম্যান চান্দ আলী জোয়ার্দ্দারের ছেলে। গতকাল রাত সাড়ে ৮টায় মৃতদেহ গ্রামে পৌঁছালে শ্রীরামপুর গ্রামের শত শত মানুষ এক নজর তাকে দেখার জন্য ভিড় জমান।
স্থানীয় সূত্র জানায়, রিয়াজ উদ্দিন জোয়ার্দ্দার আলমডাঙ্গার একজন অতিপরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি তার পরিবারের সঙ্গে তেমন সময় কাটাতে পারতেন না। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তার নিজ গ্রাম শ্রীরামপুরে জানাজার পর দাফন সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)