মেহেরপুরে রূপালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
মেহেরপুরে রূপালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:

মেহেরপুরে রূপালী ব্যাংকের সামনে থেকে অভিনব কায়দায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের থানাপাড়ার আবুল কাশেমের ছেলে রাইহানুল কবির সুমন তার পালসার মোটরসাইকেল রূপালী ব্যাংকের সামনে রেখে ব্যাংকে যান। তিনি মোটরসাইকেলের চাবিটা টেবিলের ওপর রেখে কাজ করছিলেন। সুযোগ বুঝে এক চোর মোটরসাইকেলের চাবিটি কৌশলে তুলে নিয়ে নিচে রাখ মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান। ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল চোর বেশ কিছুক্ষণ টেবিলের পাশে চেয়ারে বসে থাকার পর সুযোগ বুঝে চাবিটা হাতিয়ে নিয়ে নিচে এসে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)