মেহেরপুরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ম মডিউল-১ এর উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
মেহেরপুরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ম মডিউল-১ এর উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ম মডিউল-১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাজেদুল বসির খান। উপস্থিত ছিলেন মেহেরপুরের গাংনী উপজেলা মহিলাবিষয় কর্মকর্তা নাসিমা আক্তার, মুজিবনগর উপজেলা মহিলাবিষয় কর্মকর্তা সেলিম রেজাসহ মেহেরপুর তিনটি উপজেলার ডাক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)