কুড়ুলগাছিতে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
কুড়ুলগাছিতে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিব নামাজের পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম মুহুরি, দর্শনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. হক, থানা যুবদলের আহ্বায়ক সদস্য আ. হাকিম ও মাসুদ রানা প্রমুখ। এছাড়া বিএনপি নেতা আবু হানেফ, আ. রহমান শনি, শাহজামাল বগা, দর্শনা থানা স্বেরচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জমাত আলী, হাকিম, আ. রহিম, কুড়ুলগাছি ইউনিয়ন যুবদলের আঃ কুদ্দুস, জিসান মোড়ল, ছাত্রদলের আলামিন শনি, শামিম হোসেন, শাহিন, জীবন উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুড়ুলগাছি ইউপি জামে মসজিদের পেশ ইমাম আরাফাত হোসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)