আলমডাঙ্গার ছোট পুটিমারীর গ্রামে রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
আলমডাঙ্গার ছোট পুটিমারীর গ্রামে রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ছোট পুটিমারী আলেখ মোড়পাড়ার আ. রাজ্জাকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা ছোট পুটিমারী আলেখ মোড়পাড়ার মৃত আকরামের ছেলে আ. রাজ্জাক দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বেড়ে ওঠা সরকারি গাছ কেটে বিক্রি করে থাকেন। গতকাল সে ছোট পুটিমারি গ্রামের একটি পুরাতন পাকড়া গাছ অনুমতি ছাড়া কেটে বিক্রি করেছেন। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গাছ কাটার ব্যাপারে আ. রাজ্জাক বলেন, ‘আমি গাছটি লাগিয়েছি বলে আমি কেটেছি।’ গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুমতি নিতে হয় আমি জানতাম না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)