ছবির ক্যাপশন:
জাতিসংঘে বিশ্ব শান্তির মডেল প্রস্তাব করায় মাদার অব হিউম্যানিটি
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব শান্তির মডেল ও মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারী কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোসহ এ ধরনের প্রস্তাব পেশকে সাধুবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ইমরান, হাফিজ ইমন, মিশন, রবিন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, রিয়াজ মোল্লা, কামরান, মারুফ, মিঠুন, ইমরান হোসেন, তামিম, রাকিব, নিয়ন, সেলিম, ছাল্লিম, রাসেল, অন্তু, হাসিব, স্বপন, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা নিপ্পন, সোহাগ, ইসমাইল খলিলুল্লাহ, কানন, জাভেদ আকিব, তুষার, হিমু, নাহিদ, আরাফাত প্লাবন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দরা।
