দর্শনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
দর্শনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। অভিযানে রিয়াদ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে হ্যাপি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে দর্শনা থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)