ছবির ক্যাপশন:
দর্শনায় শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রামাযুসের আয়োজনে মেমনগর ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও পীরগাছা ফুটবল একাদশ।
ফুটবল খেলার প্রদর্শনী ও পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে এবং এটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। দর্শনা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের প্রভাব অনেক বেশি। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবকদের ব্যস্ত রাখার উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ তাসফিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, নির্বাচন অফিসার নুরুউল্লাহ, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ ও একাডেমিক সুপারভাইজার রফিকুল ইসলাম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক লুৎফর রহমান। খেলায় যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ৩-১ গোলে জয়লাভ করে।
