দর্শনায় দুই নারীকে জখমের অভিযোগ, অভিযুক্ত আটক

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
দর্শনায় দুই নারীকে জখমের অভিযোগ, অভিযুক্ত আটক ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকায় দুই নারীকে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার শান্তিপাড়ায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত এক যুবককে আটক করে। পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পান্না বেগম (৪০) এবং রওশন আরা (৫০) বাজার থেকে বাড়ি ফিরছিলেন। শান্তিপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে মৃত আ. খালেক মিয়ার ছেলে আশিকসহ (২৪) কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এবং তাদেরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমীর জানান, আহতরা স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং রাত ৮টার দিকে অভিযুক্ত আশিককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)