কার্পাসডাঙ্গায় ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

আপলোড তারিখঃ 2024-11-05 ইং
কার্পাসডাঙ্গায় ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ভিডব্লিউবি ৪৪৫ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক, সহসভাপতি করম আলী, যুগ্ম সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, বিএনপি নেতা মিজানুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নোয়াজ্জেস আলী, দামুডহুদা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. কাদের, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান, প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, সুমাইয়া খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)