ঝিনাইদহে নছিমন গাড়ি উল্টে চালক নিহত

আপলোড তারিখঃ 2024-11-05 ইং
ঝিনাইদহে নছিমন গাড়ি উল্টে চালক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার ঘোষপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শের আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজের নসিমন চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন শের আলী। এসময় রাস্তায় ঘন কুয়াশা ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি নসিমন হঠাৎ সামনে চলে আসলে শের আলী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নসিমন চালক শের আলীর মৃত্যু হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)