দামুড়হুদায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-11-05 ইং
দামুড়হুদায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিন ও রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কেশবপুর গ্রামের তেঁতুল শেখের ছেলে মনি, আমির হোসেন, চিৎলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কবির হোসেন, ডুগডুগি গ্রামের শ্রী খোকন হালদারের ছেলে অশ্বীল হালদার, আরামডাঙ্গা গ্রামের রমজান ওরফে কালুর ছেলে কাশেম (৩২) ও আকন্দবাড়িয়ার মিলন হোসেনের ছেলে রাকিবুল হক (২১)। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল বলেন, পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)