কুমারী ইউপি চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আবু সাইদ পিণ্টু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-11-05 ইং
কুমারী ইউপি চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আবু সাইদ পিণ্টু গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের চেয়ারম্যান ও কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ পিণ্টুকে সেনাবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ৫ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পর কুমারী ইউপির চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানান ইউপি সদস্যগণ। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলে। এদিকে, ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন বিষয়টি তার পরিবার জানালেও কি কারণে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে কিছু জানে না বলেও জানিয়েছেন তারা। আলমডাঙ্গা থানার (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তবে খবর পেলে জানাব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)