জীবননগরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
জীবননগরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক ছবির ক্যাপশন:

জীবননগরে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগরে পত্রিকা দুটির কপি পুড়িয়ে বয়কটের ডাক দেওয়া হয়। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান প্রতিবাদকারীরা।

তারা বলেন,  ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’ পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রচার করে আসছে। জুলাই অভ্যুত্থানেও তারা গণহত্যার সাফাই গেয়েছে কতগুলো সংবাদ কলামে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় পত্রিকা দুটির যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন আনেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামীম, মানিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)