দর্শনায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
দর্শনায় এক কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ বিকাশ চন্দ্র সাধুখা (৩৪) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে থানাধীন ৬২ আড়িয়া গ্রামে তার বাড়িতে অভিযান পরিচালনা করলে এক কেজি গাঁজা উদ্ধার হয়। এসময় তাকে আটক করা হয়। বিকাশ চন্দ্র সাধুখা ৬২ আড়িয়া গ্রামে মৃত গউর চন্দ্র সাধু খা’র ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে গতকাল রাতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বিকাশ চন্দ্র সাধুখা’র বাড়ি থেকে গাঁজা উদ্ধার হলে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এদিকে, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি শহীদ তিতুমীর বলেন, ‘মাদক বিরোধী অভিযানের এই ধারা অব্যাহত থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)