হাসাদাহে মলমপার্টির খপ্পরে পড়ে যুবকের টাকা খোয়া

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
হাসাদাহে মলমপার্টির খপ্পরে পড়ে যুবকের টাকা খোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের জাফরাবাজপাড়ার বাসিন্দা সাঈদুর রহমান রানা অরফে মাকা (৩৫) মলমপার্টির খপ্পরে পড়ে ১ লাখ ৩১ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেছেন। গতকাল রোববার তিনি দর্শনা থানায় হাজির হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে সাঈদুর রহমান চুয়াডাঙ্গা সুগন্ধা সীডস কোম্পানির জন্য ১ লাখ ৩৫ হাজার ৫ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে মনোহরপুর বাস স্ট্যান্ডে এক যাত্রী তার মুখে রুমাল দিয়ে বিরক্ত করলে তিনি সরে যান। পরে পাশের সিটে বসা আরেক ব্যক্তি পানির বোতল দিয়ে পানি খেতে বললে তিনি পান করেন এবং জ্ঞান হারান।

সাঈদুর রহমান জানান, জ্ঞান ফিরলে তিনি দেখেন তার কাছে টাকাগুলো নেই। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, তিনি অভিযোগটি হাতে পেয়েছেন এবং তদন্ত করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)