চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে পৌর শহরের মাছপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দার (২৪) ও চুয়াডাঙ্গা পৌর এলকার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩)। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে মাছপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন তথ্য অনুযায়ী ওই দুই যুবককে আটক করে তাদের শরীর তল্লাশী চালালে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। ফেনসিডিলসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে ওসি খালেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছ। সংশ্লিষ্ট মামলাতে রোববারই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)