ঝিনাইদহ কোর্ট হাজত পুলিশ লাঞ্ছিত আদালতে মামলা

আপলোড তারিখঃ 2016-09-21 ইং
ঝিনাইদহ কোর্ট হাজত পুলিশ লাঞ্ছিত আদালতে মামলা ছবির ক্যাপশন:
`sfdererwrw`ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হাজত খানায় সোমবার পুলিশ লাঞ্চিত হওয়ার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে (নং ঝিসিআর ৬৯৫/১৬)। মঙ্গলবার পুলিশের এটিএসআই মল্লিক মোস্তাব আলী বাদী হয়ে মামলাটি করেন। ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগটি আমলে নিয়ে একমাত্র আসামী শাহরিয়ার পারভেজ রাসেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামী রাসেল এখন হাজতেই আছেন। উল্লেখ্য সোমবার হাজতখানায় রাসেলকে খাবার দিতে আসার সময় পুলিশের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতিদর ঘটনা ঘটে। রাসেলের স্বজনদের অভিযোগ খাবার দিতে ৪০০ টাকা দাবী করে পুলিশ। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার দিন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানিয়েছিলেন সেখানে তেমন কিছুই ঘটেনি। তবে মঙ্গলবার মামলা হওয়া ও আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর পর বিষয়টি খোলসা হয়। এদিকে বিষয়টি নিয়ে কোর্ট ইন্সপেক্টর আব্দুল বারী জানান, দলবেধে লোকজন দেখা করতে আসছিলো। আমরা বাধা দেওয়ায় আমাদের সাথে আসামী দুব্যাবহার করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লাঞ্চিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)