মেহেরপুরে স্পেশাল স্কোয়ারট ফোর্সের বাজার মনিটরিং

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
মেহেরপুরে স্পেশাল স্কোয়ারট ফোর্সের বাজার মনিটরিং ছবির ক্যাপশন:

মেহেরপুরে স্পেশাল ট্রাস্ট ফোর্স কমিটি ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মাংস ও সবজি বাজারে অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর হোটেল বাজার ও সদর উপজেলার আমঝুপি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় আমঝুপি বাজারে অতিরিক্ত দামে মাছ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৪০ ধারায় সিদ্দিকুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। লেফটেন্যান্ট রাবেয়ার নেতৃত্বে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ স্যানিটারি ইন্সপেক্টর, খাদ্য অফিসার, কৃষি বিপণন অফিসার, মৎস্য অফিসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)