কুড়ুলগাছি মাদ্রাসায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
কুড়ুলগাছি মাদ্রাসায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি নুরুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় ১৯তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর কুড়ুলগাছি ফুটবল মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ছদেকিন ইসলাম। মাহফিলে প্রধান বক্তা ছিলেন যশোর সম্মিলনী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. হাসান আল মামুন লাল। দ্বিতীয় বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুফাসসির পরিষদের সভাপতি হযরত মাওলানা আবুজার গিফারী। সভায় বিশেষ বক্তা ছিলেন  ইউনিয়নের চন্ডিপুর মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তারসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনা করেন ডা. মিজানুর রহমান (মিজান)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)