কার্পাসডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
কার্পাসডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ৪৭০ টাকা মূল্যর প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি মসুরির ডাল বিতরণ করা হয় টিসিবির উপকারভোগীদের মধ্যে।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক, সহসভাপতি করম আলী, যুগ্ম সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, বিএনপি নেতা মিজানুর, বাশার, সাবেক মেম্বর নোয়াজ্জেস, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ. মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. কাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)