বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

আপলোড তারিখঃ 2024-11-04 ইং
বেড়েছে আলু ও পেঁয়াজের দাম ছবির ক্যাপশন:

এক সপ্তাহের ব্যবধানে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও আলু ও পেঁয়াজের দাম অব্যহতভাবে বেড়ে চলেছে। এ সময়ের ব্যবধানে আলুর দাম ১০ টাকা এবং পেঁয়াজের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে।

বাজারে ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা একেকটি সবজি একেক দামে বিক্রি করছেন। ভারতীয় এলসি  পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, আর দেশী পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।

কাঁচামাল ব্যবসায়ী হারুনার রশীদ জানান, দুই সপ্তাহ আগে ৬০ কেজির প্রতি বস্তা আলুর দাম ছিল ৩১০০ থেকে ৩১৫০ টাকা। কিন্তু এখন সেই দাম বেড়ে ৩৮০০ টাকা হয়েছে। তিনি বলেন, ‘এখন যদি ৭০ টাকা কেজি দরে বিক্রি করি, তবেই আমাদের আসল টাকা উঠবে। ৬৫ টাকা দরে বিক্রি করলে আমাদের লোকসানে পড়তে হবে। বস্তার মধ্যে কিছু নষ্ট ও ছোট সাইজের আলু থাকলে সেগুলো ওই দামে বিক্রি করা সম্ভব হয় না।’

অন্যদিকে কাঁচামাল ব্যবসায়ী সালাউদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা করার পর হঠাৎ করে ১৫ দিনের মধ্যে বস্তা প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দাম বাড়ানোর ঘটনা তিনি কখনো দেখেননি। তিনি বলেন, নতুন আলু ও পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম স্বাভাবিক হবে বলে মনে হয় না।

বাজারের অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা ৬০ টাকা, লাউ ৩০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, কাকরুল ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, কলা ৫০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং শিম ১৬০ টাকা। এছাড়া পালন ও লাল শাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)