ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ভাংবাড়ীয়া ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্যসচিব তবারক হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম বিলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্যসচিব ঈদ্রিস আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে মোকাররম হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কৃষক দলকে বিশেষ মূল্যায়ন করেন। আমরা ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলকে একটি গতিশীল ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজীব আহমেদ রাজু, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুল হুদা তুহিন, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মোকাররম হোসেন। নবনির্বাচিত সভাপতি হলেন জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দীন, সহসভাপতি আয়ুব কসাই, সহসভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক ওমর আলী, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিবুল হাসান, এবং সদস্যরা হলেন সাবদাল আলী, শিপন মিয়া, এরশাদ আলী, রেজাউল হক, সুমন আলী, তারিকুল ইসলাম, হিরো, হযরত আলী, বিপুল, মোক্তার আলী, ইসরাফিল, সামসুল আলম, ইকলাচ আলী, আরিফুল, মকলেছুর রহমান, আব্দুল আলিম, মহির উদ্দিন, আমিরুল ইসলাম, মহাবুল ইসলাম, নাজমুল ইসলাম, রহিদুল ইসলাম, মহিবুল, লিটন আলী, কাসেম আলী, রাজিব হাসান, লিখন আলী, ছাদেক আলী, মজনু বিশ্বাস, আরজু ইসলাম, এবং দিপু আলী।
