ফেনসিডিলসহ যাত্রীবেশী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-11-03 ইং
ফেনসিডিলসহ যাত্রীবেশী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

জীবননগরের আনসারবাড়িয়ায় মহানন্দা ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। এসময় ফেনসিডিলসহ যাত্রীবেশী ফারুক হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা ও ছব্দুলের ছেলে।
জানা গেছে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফারুক হোসেনসহ সঙ্গীয় সদস্যরা জীবননগরের আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দ মেইল ট্রেনের এক যাত্রীর হাতে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি করেন। তল্লাশি করে ব্যাগের মধ্য থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আটক করা হয় ব্যাগের মালিক মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে। তার বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)