জীবননগরের বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-03 ইং
জীবননগরের বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো. আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল বাশার, সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলী, বাঁকা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবু জাফর মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক চাষী রমজান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)