জীবননগরে শীতের আগমনে ভিড় বেড়েছে সুস্বাদু কালাই রুটির দোকানে

আপলোড তারিখঃ 2024-11-03 ইং
জীবননগরে শীতের আগমনে ভিড় বেড়েছে সুস্বাদু কালাই রুটির দোকানে ছবির ক্যাপশন:

জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামে কালাই রুটি খেতে প্রতিদিনই বিকেল থেকে ভিড় জমান ভোজনরসিকরা। গভীর রাত পর্যন্ত চলে এ রুটির বিক্রি। জীবননগরের বেশকিছু মানুষ কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

কথা হয় কলাই রুটি স্বাধ নিতে আসা লিমন নামের এক ক্রেতার সাথে। তিনি বলেন, গত বছরও এখানে এসে কালাই রুটি খেয়েছি। এবারও খাচ্ছি। কালাই রুটির সাথে যে সমস্ত ভর্তা দেয় তা দিয়ে খেতে অনেক ভালো লাগে।

কালাই রুটির ব্যবসায় ভালো লাভ বলে জানান বিক্রেতা আবু সামা। লাভের কারণে জীবননরের লক্ষ্মীপুর পথের ধারে ছোট-বড় এমন অনেক রুটির দোকান গড়ে উঠেছে বলেও জানান তিনি।
আবু সামা বলনে, শুরুতে অল্প পরিসরে চলত তার কালাই রুটি তৈরির কাজ। পরে ক্রেতাদের চাহিদা বাড়ায় এখন একটু বড় সড় করে ব্যবসা করছেন। আর এ কাজে তাকে সাবিকভাবে সহযোগিতা করেন তার স্ত্রী। প্রতি বছর শীতের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কালাই রুটির ব্যবসা চলে। রুটি বিক্রি করেই মাসে তার আয় হয় প্রায় ৪৮ হাজার টাকা। এ আয় দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যেই সংসার চলে সংসার।

তিনি বলেন, জীবননগর ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার লোকজন তার দোকানের কালাই রুটি খেতে আসেন। এমনকি গাড়ি থামিয়েও অনেকে তার দোকানে বসে কালাই রুটি খেয়ে থাকেন এবং পরিবারের জন্যও নিয়ে যান। একটি কলাই রুটির দাম নেন ২০ টাকা। এর সঙ্গে কাঁচামরিচ, ধনেপাতা ও বেগুন ভর্তা দেন। প্রতিদিন দোকানে ৭০ থেকে ৮০ পিস কালাই রুটি বিক্রি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)